Topics

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিন

(১) হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর (পোতাশ্রয়) এর নাম কী?

উত্তরঃলোথাল (আর একটি বন্দর শহরের নাম সুতকোটডা)

(২) সিন্ধুসভ্যতার কোথায় কোনো নর্দমা ছিল না?

উত্তরঃবান ওয়ালী

(৩) সিন্ধু বনিকদের কি বলা হত?

উত্তরঃপনি

(৪) হরপ্পা সভ্যতায় অধিবাসীরা সরাসরি কোন ধাতুর ব্যবহার জানত না?

উত্তরঃলোহা (লোহা মিশ্রিত সঙ্করধাতুর ব্যবহারের প্রমান পাওয়া গেছে)

(৫) হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি অগ্নিসংযোগ এর ফলে ধ্বংস হয়েছিল?

উত্তরঃকোটদিজি

(৬) সিন্ধুসভ্যতার কোন শহরে কোন নগর দূর্গ ছিল না?

উত্তরঃচানহুদারো

(৭) হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিস্কৃত কেন্দ্র কোনটি?

উত্তরঃধোলাভিরা

(৮) হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃহরপ্পা - রাভি (সিন্ধু নদীর উপনদী)

মহেঞ্জোদারো - সিন্ধু নদী

লোথাল - ভোগাবর নদী

কালিবঙ্গান - ঘর্ঘরা নদী

সুক্তাজেন্দোর - আরবসাগরের মাকরান উপকুলে

বান ওয়ালি- সরস্বতী নদী

কোটদিজি - সিন্ধু নদী

রোপার - শতদ্রু

আলমগীরপুর - হিন্দন নদী