Topics

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিন

(১) সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ?

উত্তরঃঘোড়া

(২) হরপ্পা সভ্যতার কার্পাস বস্ত্র সিন্দন নামে কোথায় পরিচিত ছিল?

উত্তরঃব্যবিলনে

(৩) হরপ্পা সংস্কৃতির সর্বোত্তম ও শিল্পসম্মত সৃষ্টি কোনটী?

উত্তরঃসীলমোহর

(৪) কোন ব্যবস্থাটি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল?

উত্তরঃপ্রতিরক্ষা ব্যবস্থা

(৫) সিন্ধু সভ্যতা কোন রঙের সাথে যুক্ত?

উত্তরঃলাল

(৬) সিন্ধু সভ্যতার সময় সিন্ধু অঞ্চলের বাইরে জ্ঞাত সর্বাধিক প্রাচীন বস্তির নাম কী?

উত্তরঃবালাথল

(৭) কালিবঙ্গান কথার অর্থ কি?

উত্তরঃকৃষ্ণ কঙ্গন বা কালো চুড়ি

(৮) সিন্ধু সভ্যতার সবথেকে ছোটো শহরের নাম কী?

উত্তরঃআল্লাহদিনো (বর্তমানে পাকিস্থানে)

(৯) সিন্ধু সভ্যতার রপ্তানির প্রধান উপকরন কী ছিল?

উত্তরঃসুতিবস্ত্র ও তুলা

(১০) হরপ্পা সভ্যতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত ছিল?

উত্তরঃভোগাবর